• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

তারেক রহমান ভোটার হলেন

অনলাইন ডেস্ক / ১১৬ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

121

নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।
ইসি সূত্র জানায়, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদসহ বিএনপি ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা