বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের কমিটি গঠিত— নেতৃত্বে মাহমুদ, সুলতান ও ইমরান
বগুড়া জেলা প্রতিনিধি
/ ১২৮
Time View
Update :
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
Share
বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের কমিটি গঠিত— নেতৃত্বে মাহমুদ, সুলতান ও ইমরান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১০ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত আটটার দিকে এনসিপির প্রধান কার্যালয় থেকে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। গঠিত জেলা কমিটিতে ইঞ্জিনিয়ার এম.এস. এ মাহমুদ’কে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ’কে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাফিয়া সুলতানা। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন— সিরাজুল ইসলাম (সিরাজ), ডা. এনামুল হক (বাবু বিশ্বাস), মো. হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, মো. সৈয়দ আবু নাসের...
136
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১০ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত আটটার দিকে এনসিপির প্রধান কার্যালয় থেকে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
গঠিত জেলা কমিটিতে ইঞ্জিনিয়ার এম.এস. এ মাহমুদ’কে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ’কে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাফিয়া সুলতানা।
যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন—
সিরাজুল ইসলাম (সিরাজ), ডা. এনামুল হক (বাবু বিশ্বাস), মো. হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, মো. সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে অ্যাড. ইজাজ আল ওয়াসি জীমকে।
যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন—
শাহাদত হোসেন (শান্ত), সাইফুল ইসলাম বুলবুল, অ্যাড. আজিজুর রহমান অন্তর, ডা. মেহেরুল আলম মিশু, মো. রিগান হোসেন, মিজানুর রহমান সাগর, অ্যাড. মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আব্দুস সবুর (সুমন), ডা. আব্দুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাছুদুর রহমান মহান।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন—
শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফ.এম. মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়।
এছাড়া জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে এ.টি.এম নাহিদুজ্জামানকে। পাশাপাশি ৭৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।