• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোবিন্দগঞ্জে কারগাড়ী যোগে ছাগল চুরির সময় জনতার হাতে আটক-২ গাইবান্ধায় পৃথক ঘটনায় নারীসহ দু’জনের লাশ উদ্ধর গাইবান্ধায় মাদকবিরোধী সংগঠনের কার্যালয় উদ্বোধন মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ‘এল পোল্লো’ তথা মুরগী পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন চুরি হওয়া মালামাল সাদুল্লাপুরের মহিপুর বাজার ও ধারাই গ্রাম থেকে উদ্ধার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

” আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা” —এবি পার্টি কুড়িগ্রামের আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম

মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

56

 

২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলের কাপড় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষ হেলাল উদ্দিন, মামুন সহ আরও অনেকে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের এখনও মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। তাঁরা এখনও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সহ নানান সংকটে ভুগছেন।”

তিনি আরও বলেন, “অতীতে যারাই এই আসনের ক্ষমতার মসনদে বসেছেন তারাই অবহেলিত মানুষগুলোর কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা এবি পার্টির মাধ্যমে সকল মানুষে সমান সুযোগ-সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা