• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

গাইবান্ধা-০৩ আসনে জয়ী হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম লেবু মাওলানা

মো মুশফিকুর রহমান গাইবান্ধা প্রতিনিধি / ১২১ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

126

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম লেবু মাওলানা বিপুল ভোটে জয়লাভ করেছেন। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম লেবু মাওলানা ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই বিজয় আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার ফল। আমি গাইবান্ধা-০৩ আসনের সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল।
উল্লেখ্য, গাইবান্ধা-০৩ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ে নজরুল ইসলাম লেবু মাওলানা বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা