বগুড়ার শিবগঞ্জে আমতলী বন্দরে অবস্থিত আল ফুরকান ইসলামী একাডেমীর বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় একাডেমী প্রাঙ্গণে বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক বেনজীর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর হাশেমুজ্জামান সরকার, শিবগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, একাডেমীর পরিচালক সোহেল রানা,প্রধান শিক্ষক মুফতি মিনহাজুল ইসলাম,প্রভাষক ময়নুল ইসলাম সজল প্রমুখ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, চরিত্র গঠন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন। তারা আল ফুরকান ইসলামী একাডেমীর কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পরিশেষে দেশ, জাতি ও একাডেমীর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।