• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শিবগঞ্জে বিএনপির সনাতনী সমাবেশ অনুষ্ঠিত 

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

53

সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার উথলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। সনাতনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস। এসময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, সাবেক সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, সহ-সভাপতি আশিষ রায়, সাধারন সম্পাদক সুবীর দত্ত, পল্টন কুমার নয়ন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, এম আবু তাহের, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুনসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলার হাজার হাজার সনাতনী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা