• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বিএনপির ফাঁকা রাখা ঢাকা-৯ আসনে তাসনিম জারা

অনলাইন ডেস্ক / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

69

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এদিন মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তিনি লিখেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিলসহকারে কার্যালয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।

জানা গেছে, ঢাকা-১৮ আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে  উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ) আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ) আসনে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন থেকে নির্বাচন করবেন জয়নাল আবেদীন শিশির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা