• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

নীলফামারীর দুটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা-২ রুবেল- ৪ গফুর সরকার

মোঃ মাইনুল হক (নীলফামারী) / ৮২ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

90

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুই আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী‌ সংসদীয় আসন-১৩ নীলফামারী-০২ (সদর) আসনে দলের প্রার্থী নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
একইভাবে সংসদীয় আসন-১৫ নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
মনোনয়ন ঘোষণার পর নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের প্রকাশ দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন। এছাড়াও প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদারের আলোচনা শুরু হয়েছে।
তবে নীলফামারী-০১(ডোমার-ডিমলা) ও নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনও চুড়ান্ত ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন জেলার রাজনৈতিক অঙ্গণের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা