• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সলঙ্গায় আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার প্রবেশপত্র না পেয়ে পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অমিত কুমার (পার্থ)-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫ শিশু গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: তারেক রহমান গাইবান্ধায় সাঁওতালদের ওপর হা/ম/লা: মা/ম/লা না হওয়ায় ক্ষোভ,পুলিশ সুপারকে স্মারকলিপি

রাজারহাটে স্থানীয়দের তীব্র প্রতিবাদ, আর নয় দুর্ভোগ’ আমাদের ভালো রাস্তা চাই।

রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি। / ৮৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

95

 

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের দাবিতে রবিবার রাস্তায় নেমেছেন উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ক্ষতিগ্রস্ত শত শত বাসিন্দা। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিস-কারখানার কর্মী, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান তারা। এ অবস্থার প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বহন করেন বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে ‘আমাদের রাস্তা চাই’, ‘দুর্ভোগের অবসান চাই’, ‘রক্ষা করুন বাঁধ, চাই নিরাপদ পানি’—এর মতো লেখা ছিল। তারা দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করা, বাঁধের জরুরি সংস্কার সাধন এবং পানীয়জল প্রকল্পের সুষ্ঠু তদারকি নিশ্চিতের দাবি তোলেন।

স্থানীয় বাসিন্দা মো. আকবর আলী বলেন, “এই সড়কটি আমাদের যোগাযোগ, শিক্ষা, অর্থনীতি ও জীবনযাত্রার মূল স্তম্ভ। রাস্তার এই দশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না, কৃষকরা সময়মতো পণ্য বাজারে নিয়ে যেতে পারছে না, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে গিয়ে বিপাকে পড়তে হয়। কাঁদা ও পানি পেরিয়ে প্রতিদিনই জীবনঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।”

আরেক বাসিন্দা কৃষাণী মমতাজ বেগম বলেন, “শুধু রাস্তাই নয়, পাশের বাঁধটিও সংস্কারের অভাবে ভেঙে পড়ছে। বিশুদ্ধ পানীয়জলের প্রকল্পেও চলছে অনিয়ম। আমাদের মূল দাবি, যেন আমাদের মৌলিক সমস্যাগুলোর দিকে কর্তৃপক্ষ দৃষ্টি দেন।”

মানববন্ধনের আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে জরুরি ভিত্তিতে তাদের সমস্যার সমাধান চান। তারা বলেন, রাস্তার কাজ স্থগিত রাখা এবং প্রকল্পের কাজে গড়িমসি করে জনগণের অর্থের অপচয় করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন তাদের সমস্যার স্থায়ী সমাধান মেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা