• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন

গাবতলী বগুড়া প্রতিনিধি / ৯৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

106

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কুমিল্লা জেলা থেকে আসা কয়েকজন ব্যক্তি ছোট ইটালি গ্রামের মোছা. নাসিমা আক্তারের (৪৫) বাড়িতে অবস্থান করছিলেন। নাসিমার স্বামী মো. মুক্তার হোসেন স্থানীয়ভাবে মাদক কারবারি ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

রোববার সকালে তারা ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সেলিম গুরুতর আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে প্রশাসন গিয়ে আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় আরও ২–৩ জন সহযোগী পুলিশ দেখে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গোপন সূত্রে জানা গেছে, গাবতলীর মাঝবাড়ী গ্রামের একটি ডাকাত দলের সহযোগিতায় কুমিল্লা থেকে আসা কয়েকজন ব্যক্তি মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান নেন এবং বিস্ফোরক তৈরির পরিকল্পনা করেন।

গাবতলী মডেল থানার অফিসার ওসি সেরাজুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের সময় বাড়িতে আরও দুইজন উপস্থিত ছিলেন; তারা পালিয়ে গেছেন এবং এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের ঘরটি সিলগালা করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিস্পোজাল ইউনিট) এসে ঝুঁকি নিরসনের কাজ করবে।’

তিনি আরও জানান, ককটেলটি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি গভীরভাবে তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা