• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বিকট বিস্ফোরণ: বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন টেক্সাস

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

98

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে পোর্ট আর্থারে অবস্থিত ‘ভ্যালেরো এনার্জি করপোরেশন’-এর শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, কয়েক মাইল দূরের ঘরবাড়ি ও যানবাহন কেঁপে ওঠে এবং আকাশজুড়ে ঘন কালো বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

​স্থানীয় গণমাধ্যম ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে শহর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং দরজা-জানালা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর এলাকায় পচা ডিমের মতো তীব্র রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ে, যা সালফার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছের এই শোধনাগারটি ওই অঞ্চলের অন্যতম বড় জ্বালানি উৎপাদন কেন্দ্র, যেখানে প্রতিদিন গড়ে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। ভ্যালেরো এনার্জি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোধনাগারে কর্মরত প্রায় ৭৭০ জন কর্মীর সবাই সুরক্ষিত আছেন এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে গভীর তদন্ত শুরু হয়েছে। এদিকে, ক্ষতিকারক রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাসিন্দা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা