• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে ইজারা ছাড়াই হাটে খাজনা আদায়ের অভিযোগ,বেতনহীন কর্মচারীদের মানবেতর জীবন কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জব্দ

শেরপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যুবক-যুবতী আটক

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৬৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

69

 

বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১ নভেম্বর) সকালে আরডিএর মহাপরিচালক ভবনে অফিস সহায়ক ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ভাইভা পরীক্ষায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবাকী গ্রামের মো. জাহিদ হাসানের ছেলে জিহান আফ্রিদি ব্রাইট (২২) এবং বরগুনা জেলার আমতলি উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. সজিবের স্ত্রী মোছা. শাপলা বেগম (২৯)।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষার সময় সন্দেহজনক আচরণের কারণে শাপলা বেগম ও জিহান আফ্রিদি ব্রাইটকে আটক করা হয়। তারা আরও জানায়, ওই দুই প্রার্থী লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তিদের দিয়ে পরীক্ষা করিয়ে খুব ভালো নম্বর পেয়েছিলেন। কিন্তু ভাইভায় সাধারণ প্রশ্নের উত্তর দিতে না পারায় কর্তৃপক্ষ সন্দেহ করে। পরে প্রার্থীদের খাতায় কিছু লিখতে বললে লেখা মিল না থাকায় তাদের আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. এ. কে. এম. অলি উল্লাহ বলেন,

“পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন,

“আটকদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা