• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

দুপচাঁচিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশার গ্রেপ্তার

দুপচাঁচিয়া প্রতিনিধি / ১৫২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

155

দুপচাঁচিয়ায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২মে মঙ্গলবার বিকেলে আবুল বাশার(৫৯) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল বাশার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক ও গাবতলী উপজেলার বাগবাড়ী নশিপুর গ্রামের ছামছুল হক তালুকদারের ছেলে পলাশ আলম বাদী হয়ে ১২মে মঙ্গলবার বিকেলে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানার মামলা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান টিটু ২০২৪সালের ২৭জুলাই মারা গেলে পদাধিকার বলে এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পত্রের প্রেক্ষিতে ২০২৫সালের ২৫এপ্রিল দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের নিকট বিদ্যালয়ের হিসাব নিকাশ জানতে চাইলে কৌশলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি কাল ক্ষেপন করতে থাকেন। এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট লিখিতভাবে ব্যাখ্যা চাইলেও তিনি কোনো জবাব দাখিল করেননি। এব্যাপারে গত ৬মে বিদ্যালয়ের অফিস কক্ষে জরুরী সভা আহবান করা হলে প্রধান শিক্ষক আবুল বাশারের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। গত ২৮জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে একটি রেজুলেশন তৈরি করেন তিনি। এছাড়াও ২০২৫সালের ৩০জুন অগ্রণী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার একটি চেকে মৃত সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ১লাখ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাকৃত আবুল বাশারকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা