• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সিরাজগঞ্জে ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন আটক

জি এম স্বপ্না, স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

103

 

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মজনাব মোঃ ফারুক হোসেন এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ এনায়েতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিশেষ অভিযান পরিচালনাকালে ২৯/১০/২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এনায়েতপুর থানাধীন সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত এনায়েতপুর বেড়ীবাধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে পাকা রাস্তার পার্শ্বে কতিপয় মাদক কারবারি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ ২৩.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিয়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ১। শাহজাহান আলী(৪৫), পিতা-মোঃ রইচ উদ্দিন, সাং-চর কাপনা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃ শহর আলী(৩২), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-অষ্টোআশিরচর, ৩। মোঃ আঃ মালেক(৫৬), পিতা-মৃত হাচেন মিস্ত্রি, সাং-ভগবতীপুর, উভয় থানা ও জেলা-কুড়িগ্রাম ও ৪। মোঃ মোজাম্মেল সরকার(৬০), পিতা-মৃত খবির উদ্দিন সরকার, সাং-তেবাড়িয়া চর, থানা-এনাতেপুর, জেলা-সিরাজগঞ্জগণদের আটকপূর্বক তল্লাশীকালে সর্বমোট ২০(বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা