• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থাই ভিসা প্রতারক চক্রের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এলাকাবাসির সংবাদ সম্মেলন। রামেকে মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর করে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১ পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সলঙ্গায় আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার প্রবেশপত্র না পেয়ে পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

‎পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

20

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎এজাহারকারী ও অভিযানের নেতৃত্বদানকারী পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
‎গ্রেফতারকৃত আসামি বাবুল আহমেদ (৩৭), তিনি বগুড়া জেলার বাসিন্দা। অভিযানের সময় তার ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।
‎অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা, ফলে মোট আলামতের মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
‎অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ করা হয় এবং নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।
‎পরিদর্শক তরুণ কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা