• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ আজিজুলের বিরুদ্ধে সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২ গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস দুপচাঁচিয়ায় ধর্ষক গ্রেপ্তার \ শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ অভিভাবকদের সড়ক অবরোধ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা

আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি: উপদেষ্টা মাহফুজ

অনলাইন ডেস্ক / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

70

দেশে এক–এগারো আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। আমরা দেশকে রাজনৈতিক সংঘাতের নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না বলে  মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন, ফিনটেক সোসাইটি আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিন তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক–এগারো আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। রাজনৈতিক সংঘাত হবে—এমন এক জায়গায় আমরা দেশকে নিয়ে যাচ্ছি। আমরা সংলাপ বা আলোচনার দিকে যাচ্ছি না।’

তিনি বলেন, ‘নতুন বন্দোবস্ত বলতে আমরা চেয়েছিলাম শুধু প্রতিষ্ঠানের নাম বদল বা পদ–পদবির রদবদল নয়, বরং সিস্টেমের বদল।’

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘অনেকে মনে করে আওয়ামী লীগ অনেক বড় শক্তি। না, আওয়ামী লীগ বড় শক্তি নয়। তারা দেউলিয়া হয়ে গেছে। তারা টিকেছিল সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসির আনহোলি নেক্সাসের জোরে।’

তিনি বলেন, ‘মানুষ বিনিয়োগ করছে না, কারণ মানুষের আস্থা নেই। নির্বাচনের পরে বিনিয়োগ করবে বলে মানুষ অপেক্ষায় আছে। এর মানে এই নয় যে কোনো সংকটের কারণে বিনিয়োগ হচ্ছে না।’

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা