• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

উত্তরায় বিমান বিধ্বস্ত: উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

59

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের বার্তা দিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, নিজের ফেসবুক পোস্টে।

বৈঠকে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান

সূত্র জানিয়েছে, বৈঠকে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, উদ্ধার কার্যক্রম, ও জাতীয় সংহতি বজায় রাখা প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা সহানুভূতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা