• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

92

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও মিজ খাতিজা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

আলোচনাকালে ইউএনও মিজ খাতিজা বেগম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক যোগাযোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা কামনা করছি।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন—
সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা ও মোঃ মিলন খান।

প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। এ দুই শক্তির সমন্বিত প্রচেষ্টায় জনগণের কল্যাণ নিশ্চিত হয়। তারা আশা প্রকাশ করেন, ইউএনও মিজ খাতিজা বেগমের গতিশীল নেতৃত্বে রাণীশংকৈল আরও এগিয়ে যাবে।

সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনও’র সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা