• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়ায় মুহিত এর তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ৩৫৮ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

368

বগুড়া জেলা বিএনপি’র সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি (হাই কমান্ড হতে সবুজ সংকেত প্রাপ্ত) আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুহিত তালুকদার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে অবহিত করে লিফলেট বিতরণ করেন এবং সকল ভেদাভেদ ভুলে সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। ১৯ অক্টোবর রোববার বিকালে তালোড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। পরে তালোড়া দলীয় কার্যালয়ে তালোড়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মুহিত তালুকদার। এসময় তালোড়া পৌর বিএনপি’র সহসভাপতি লোকমান হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক এস এ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অনিল কুমার রায়, তালোড়া পৌর ওলামা দলের আহবায়ক হাফেজ শাহজালাল, তালোড়া পৌর সভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, সাবেক ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বিএনপি নেতা মুহিত তালোড়া বাজারের ব্যবসায়ী হেমচাঁদ পোদ্দার হিমুর বাড়িতে গিয়ে সম্প্রতি ডাকাতরা তাঁর বোনকে খুন করায় ও ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তাঁদেরকে সমবেদনা জানান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা