• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৮৪ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

48

 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঁঠালবাড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ রমজান আলীকে আহ্বায়ক এবং গোলাম রব্বানী লিটনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৭টায় কুড়িগ্রাম শহরে অবস্থিত দলের জেলা কার্যালয়ে এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার, লাভলু হোসেন স্বাক্ষরিত পত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ০৪ জন, যুগ্ম-সদস্য সচিব ০৪ জন, মুখ্য সংগঠক ০১ জন, যুগ্ম মুখ্য সংগঠক ০৪ জন ও সদস্য হিসেবে আছেন ১৬ জন। আহ্বায়ক কমিটির মোট সদস্য ৩১ জন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী মালেক সরকার ও লাভলু হোসেন। অনান্যের মধ্যে জেলা কমিটির অন্যতম সদস্য আসাদুজ্জামান ও লিটু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা