• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত-৫ রাজশাহীতে আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

সুজাউদ্দিন মীর সুজন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি / ৮৬ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

50

 

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম-এর উদ্যোগে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলা, বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌরসভাসহ দুই উপজেলার ইউনিয়ন ও পৌর শাখায় একযোগে এ কর্মসূচির সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, “তাল গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ নয়, এটি বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে এবং গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তালসহ ফলদ ও বনজ গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ জরুরি। এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

কর্মসূচির অংশ হিসেবে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে তাল বীজ রোপণ কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, জামায়াতের নেতা-কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা