• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বালিয়াডাঙ্গীতে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

63

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালের কণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাজানো ডাকাতির ঘটনার রহস্য উন্মোচনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, কোনো তদন্ত ছাড়াই পুলিশ তড়িঘড়ি করে সাংবাদিক হারুন অর রশিদের নামে চাঁদাবাজির মামলা নেয়। মামলার বাদী স্থানীয় আওয়ামী লীগ পরিবারের সদস্য। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, “সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা কিংবা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা— কোনো কিছুতেই সফল হয়নি। সাংবাদিকদের মুখ বন্ধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সঙ্গে জেলার সব সাংবাদিক একাত্মতা প্রকাশ করবেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির শিকার সাংবাদিক আল মামুন জীবন অভিযোগ করে বলেন, “অভ্যুত্থানের আগে-পরে সবচেয়ে বেশি মামলা নেওয়া হয়েছে সম্পাদক-সাংবাদিকদের বিরুদ্ধে, বিশেষ করে বালিয়াডাঙ্গী থানা পুলিশে। কোনো ঠুনকো অভিযোগ পেলেই সাংবাদিকদের নামে মামলা রুজু করছে পুলিশ। এসব বন্ধ না হলে সাংবাদিকরা পুলিশের ইতিবাচক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।”

এ সময় আরও বক্তব্য দেন— রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলীসহ অনেকে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট কালের কণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি হারুন অর রশিদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার পরিবার চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত ছাড়াই রাতে মামলা রুজু করে। পরে গত রবিবার তিনি স্বপরিবারে আদালত থেকে জামিনে মুক্তি পান। কিন্তু এরপর ওই পরিবার আবার সাজানো ডাকাতির নাটক সাজিয়ে নতুন মামলা দেওয়ার চেষ্টা করে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে পুলিশি হয়রানির প্রতিবাদে সাংবাদিকরা থানায় গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য উন্মোচনের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা রাস্তায় নেমে আসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা