• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে পৌর জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক, আদর্শিক চর্চা জোরদারের আহ্বান পলাশবাড়ীতে শতবর্ষী শিক্ষাবিদ মাও. গোলাম রব্বানীর ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, উত্তাল জনতার বিক্ষোভ কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে খাটের নিচ থেকে প্রায় ২ মণ গাঁজা উদ্ধার, কারবারি গ্রেফতার দুপচাঁচিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে বাদীর সংবাদ সম্মেলন দৈনিক খবর পত্র সাংবাদিকের সুস্থ্যতা কামনা বিএনপি নেতা মতিন হত্যার ২৯ মাস: বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নলকায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে অচল রাস্তা সচল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব: প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান

পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, উত্তাল জনতার বিক্ষোভ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: / ২২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

31

পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, উত্তাল জনতার বিক্ষোভ

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (১৯ এপ্রিল) উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বদিজ্জামান, শিমুল মেম্বার, নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ভাড়া বাসায় গৃহবধূ ববিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে তার স্বামী হারুনকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা