• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা আহত

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ৯৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

55

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম (৩০)। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ধাপেরহাট-আমবাগান সড়কের হাসানপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। সেলিম ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন চান মিয়ার ছেলে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সেলিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক লাঠিপেটা করা হয়, ফলে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্বজনদের অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, স্থানীয় কয়েকজনের ইন্ধনে ৫-৭ জন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে সেলিমকে মারধর করে হত্যার চেষ্টা চালায়।
সেলিমের ভাই ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, এটি পরিকল্পিত হামলা। তাকে হত্যা করার চেষ্টা করা হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। বর্তমানে চিকিৎসা চলছে। আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।
তবে হামলার ঘটনার খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ঘটনার বিষয়ে মোবাইল ফোনে শুনেছি। এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা