• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

রাজারহাটে মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতার

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

63

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতের এ অভিযানে ইয়াবা,হিরোইন,নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজাম (৪০) ও এরশাদুল (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা, ৩ পিস টাপেনটাডল ট্যাবলেট, ১২ পুরিয়া হিরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মো. নাজমুল আলম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। বড়গ্রাম ছিনাই এলাকার বাসিন্দারা বলেন, “মাদকের কারণে আমাদের এলাকায় অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি পেয়েছি।”
“মাদক ব্যবসার কারণে গ্রামে অশান্তি বেড়ে যাচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে।”স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা