দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় রফিকুল ইসলাম(৪৫) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর উত্তর পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে। গত ২০আগস্ট বুধবার রাত সাড়ে ৯টার সময় বগুড়া-নওড়াঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম হাটসাজাপুর থেকে অটোভ্যান নিয়ে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বগুড়াগামী একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-খ-১৪-০৭৫৬) তাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে অটোভ্যান চালক ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।