সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং উল্লাপাড়া-সলঙ্গা আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এ গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। গতকাল সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু-ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার জনসাধারণের মাঝে এসব চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি, সলঙ্গা থানা শাখার আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের...
74
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং উল্লাপাড়া-সলঙ্গা আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এ গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। গতকাল সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু-ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার জনসাধারণের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি, সলঙ্গা থানা শাখার আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
চারা বিতরণ শেষে এলাকাবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।