• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

68

 

কুড়িগ্রাম পৌরসভায় ওয়ার্ল্ড ভিশন ও টেরে ডেস হোমস্ এর সহযোগিতায় নয়টি ওয়ার্ডের সমন্বয়ে একটি শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ওয়ার্ল্ড ভিশন, এরিয়া অফিস কুড়িগ্রামে এ শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়।

এতে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মোঃ আল-আমিন হককে সভাপতি ও পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা নাজনীন বেগমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়।

এসময় কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন এর পক্ষে উপস্থিত ছিলেন, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জিব গাইন, এপি ম্যানেজার প্রেরণা চিসিম, টেরে ডেস হোমস ফাউন্ডেশন ইতালি এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হিরন্ময় সরখেল এবং সোসাল ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক, শুভ্রজ্যোতি সেনশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধি।

এই কমিটি কুড়িগ্রাম পৌরসভার শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, শিশু শ্রম , ঝরে পড়া শিশু প্রতিরোধ এবং শিশু অধিকার নিশ্চিতকরণে কাজ করবে।

সভায় সকলেই শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়া প্রতিরোধে এবং শিশু অধিকার নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা