• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠি

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

52

 

“শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙে ফেলি সব অন্তরায়” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় গণনাটক, কুইজ প্রতিযোগিতা, গণ স্বাক্ষর, সফল মায়েদের অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এ কিশোর কিশোরী মেলা অনুষ্ঠিত হয়।

বেলগাছা যুব সংগঠন, কুড়িগ্রাম এর আয়োজনে অনুষ্ঠানে সহযোগীতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, আরডিআরএস, বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বেলগাছা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খলিল, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ও গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম. রশিদ আলী, ওয়ার্ল্ড ভিশন, কুড়িগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, কুড়িগ্রাম সদর উপজেলা যুব ফোরাম এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, আরডিআরএস, বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলেটর সাবরিনা সুমি, বেলগাছা যুব সংগঠন এর সভাপতি মালতী রানী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুরাদ রায়হান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেলগাছা যুব সংগঠন এর সাধারণ সম্পাদক রাফী ইসলাম।

মেলায় ৪টি স্টল বসে। অনুষ্ঠানে ৩ জন সফল মা ও ১ জন সফল বাবাকে পুরুস্কৃত করা হয়। এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা