• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০৮ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

60

 

কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) কর্তৃক পরিচালিত “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস সদর, কুড়িগ্রাম এর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা ইউএনও সাঈদা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুড়িগ্রাম সদর মিজানুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২-২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পাশ করা সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে আর্থিক অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা