• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দীর্ঘ অপেক্ষার অবসান- মীর শাহে আলমের প্রচেষ্টায় পৌরসভার পথে মোকামতলা

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১১৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

59

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন অবশেষে পৌরসভা গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম।

গত ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মোকামতলা বন্দরকে পৌরসভায় উন্নীত করার জন্য আনুষ্ঠানিক আবেদন করেন মীর শাহে আলম। তাঁর এ আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান স্থানীয় জনগণের মতামত গ্রহণের উদ্যোগ নেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় মোকামতলা ইউনিয়ন পরিষদ হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি গ্রহণ করেন ইউএনও জিয়াউর রহমান। তিনি জানান, জনগণের মতামত ও প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে পৌরসভা গঠনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হয়।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতা এবং মীর শাহে আলমের ধারাবাহিক প্রচেষ্টা থেকেই এ উদ্যোগের সূত্রপাত।
গণশুনানিতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে পৌরসভা গঠনের পক্ষে জোরালো সমর্থন দেন। তাঁদের আশা, পৌরসভা হলে মোকামতলার জীবনমান, অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আসবে।
স্থানীয়দের ভাষ্যে, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে, এটা সম্ভব হয়েছে মীর শাহে আলমের অক্লান্ত পরিশ্রম, সাহসী সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। এজন্য স্হানীয়রা জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা