• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশ ও জাতির স্বার্থে যথা সময় নির্বাচন দিনঃ বিলকিস ইসলাম

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি / ১০৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

68

 

দেশের সার্বিক পরিস্থিতি ও জাতির স্বার্থে যথা সময়ে নির্বাচন দিতে হবে। ফ‍্যাসিষ্ট বিদায় হলে ও এখনো রয়েই গেছে। একটি পক্ষ নিজের প্রয়োজনে নির্বাচনকে  বাধাগ্রস্থ‍ করতে চায়।বিগত ১৭ টি বছর দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।দেশের সাধারণ মানুষ নিজের ভোটটি ও দিতে পারে নাই।আমার ভোট আমি দিবো যাকে খুশী তাকেই দিবো এই প্রতিপাদ‍্য বিষয় নিয়ে তারেক রহমান ১৭ বছর শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। প্রধান অতিথির বক্তব‍্যে এ সব কথা বলেন সাবেক সংসদ সদস‍্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য বিলকিস ইসলাম।

শনিবার (২ আগস্ট)সন্ধ‍্যায় বড়ভিটা ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঝুরাবান্ধা বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম’র সভাপতিত্বে মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব‍্য বিলকিস ইসলাম আরো বলেন, কিশোরগঞ্জ বাসী কখনো নিজ এলাকায় দলীয় এমপি পায় নাই। আমি কিশোরগঞ্জের কন‍্যা হিসাবে আপনাদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত‍্যাশা করছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনাব্বেরুল হক লিটু, ৯ নং ওয়ার্ড সভাপতি সবুজ, বড়ভিটা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোনাবের হোসেন, বড়ভিটা ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউপি স‍দস‍্য জোনাব আলী সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা