• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন চুরি হওয়া মালামাল সাদুল্লাপুরের মহিপুর বাজার ও ধারাই গ্রাম থেকে উদ্ধার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্ঠায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলেটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আজ অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬৪তম মৃত্যুবার্ষিকী।

দুপচাঁচিয়ায় ছাত্রদলের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

গোলাম মুক্তাদির সবুজ / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

39

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাফ্ফর রহমান টিটুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বাদ আসর উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল সদস্য সোহেল রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, আতিক হাসান, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, রিপন প্রাং, গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, এমরান হোসেন, মেহেদী হাসান ও উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

সভা শেষে মোজাফ্ফর রহমান টিটুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা