• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অমিত কুমার (পার্থ)-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫ শিশু গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: তারেক রহমান গাইবান্ধায় সাঁওতালদের ওপর হা/ম/লা: মা/ম/লা না হওয়ায় ক্ষোভ,পুলিশ সুপারকে স্মারকলিপি গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল মিঠাপুকুরের আদলে পলাশবাড়ীতেও সাংবাদিকদের জন্য জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি কুড়িগ্রামে চলাচলের রাস্তা কেটে পুকুর, প্রতিবাদে প্রান নাশের হুমকি

বগুড়ার শেরপুর পৌর শহরের অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য : জনদুর্ভোগ চরমে

নাজমুল হুদা নয়ন, শেরপুর বগুড়া প্রতিনিধি: / ১২৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

42

শেরপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কের বেহাল দশা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, ফলে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে রাস্তা গুলো।

 

শেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভার আগেই প্রতিষ্ঠিত হয় শেরপুর পৌরসভা। প্রায় ১০ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস।

 

শহরের মধ্যে রয়েছে শেরপুর উপজেলার বৃহত্তম বারোদুয়ারী হাট, একটি ৩১ শয্যার সরকারি হাসপাতাল, ১৬টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এবং ১০টির মতো শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু একটি প্রথম শ্রেণির পৌরসভা হয়েও এখানকার নাগরিক সুবিধার মান অত্যন্ত নিম্ন।

 

শহরের খন্দকার পাড়ার বাসিন্দা এসএম ফেরদৌস বলেন, “অভ্যন্তরীণ রাস্তাগুলোর এমন বেহাল দশায় রিক্সা চালকরাও যেতে চায় না। আবার কেউ গেলে ভাড়াও চড়াও করে।” তিনি জানান, অনেক যাত্রী প্রয়োজন না হলে শহরের ভিতরের রাস্তা এড়িয়ে মহাসড়ক দিয়ে চলাচল করেন।

 

পৌর এলাকার হাটখোলা, খন্দকার পাড়া, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা কার্যালয়, থানা সড়ক, সকাল ও বিকেল বাজারসহ প্রায় সব সড়কেরই একই দুরবস্থা।

 

বারোদুয়ারী হাট রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, সাময়িকভাবে খোয়া দিয়ে সংস্কার করা হলেও বৃষ্টিতে তা আবার নষ্ট হয়ে যায়, ফলে গর্ত বাড়ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল আনতে-নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। তিনি রূপালী বাংলাদেশ কে  জানান, ড্রেনেজ ব্যবস্থার ঘাটতি এবং রাস্তার দুরবস্থা সমাধানে কাজ চলমান। কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৯টি ওয়ার্ডে প্রায় ৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে, যার মধ্যে ৩টি ওয়ার্ডে কাজ শেষ, বাকি ৬টিতে কাজ চলছে।

 

এছাড়াও আরইউটিডিপি (রিসাইলেন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট) থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পৌরসভা। এই অর্থ দিয়ে হাজীপুর ৪ লেন রোড থেকে ধুনট রোড ডক্টরস ক্লিনিক পর্যন্ত মূল সড়ক ও সংশ্লিষ্ট লিংক রোডগুলোর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পৌরবাসী রাস্তাঘাট উন্নয়নের বাস্তব সুফল পাবে এবং দুর্ভোগ অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা