• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে -এমপি বিলকিস ইসলাম সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিবাদে মানববন্ধন বগুড়ার শেরপুরে ক্লাব ৯২-এর ফল উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত সেই ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃ/ত্যু, লা/শ খুঁজতে গিয়ে ছেলেও আহত ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধুনটে রাইজিং স্টার ক্লাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক মানুষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

64

বগুড়ার ধুনট উপজেলার রামপুরা এলাকায় সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন রামপুরা রাইজিং স্টার ক্লাব-এর উদ্যোগে শুক্রবার (১৯ জুন) রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে এলাকার প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা. মো. মাসুদুল হক রোহান (এমবিবিএস, এফসিপিএস-সার্জারি) এবং ডা. মো. আব্দুল্লাহ আস সাদিক (এমবিবিএস, এমআরসিএস, এফসিপিএস-অর্থোপেডিকস)। তাঁরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, মাহফুজার রহমান শাহালী, মাহমুদ মুন্সী, জহুরুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রাইজিং স্টার ক্লাবের সভাপতি নিয়ামুল হাসান, সাধারণ সম্পাদক রিদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন শেখ, সহ-ক্রিয়া সম্পাদক ফিজানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাইজিং স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আব্দুল বাছেদ মুক্তা।

তিনি বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা