বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
শেরপুর বগুড়া প্রতিনিধি
/ ১৯
Time View
Update :
সোমবার, ১ জুন, ২০২৬
Share
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে বিশাল প্রামাণিক (১৯) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাগরপুর গ্রামের ইউনুস প্রামাণিক ওরফে ঘাবু প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল বাকপ্রতিবন্ধী ছিলেন। প্রায় ২০-২২ দিন আগে একই ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে গত শনিবার তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমুলপুর চরে মামার বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে রোববার কিছু কেনাকাটার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে তাকে একটি বিষধর সাপ কামড় দেয় বলে জানা গেছে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কাউকে বিষয়টি বুঝিয়ে বলতে পারেননি। ফলে সময়মতো...
27
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে বিশাল প্রামাণিক (১৯) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাগরপুর গ্রামের ইউনুস প্রামাণিক ওরফে ঘাবু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল বাকপ্রতিবন্ধী ছিলেন। প্রায় ২০-২২ দিন আগে একই ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছিলেন।
কোরবানির ঈদ উপলক্ষে গত শনিবার তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমুলপুর চরে মামার বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে রোববার কিছু কেনাকাটার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে তাকে একটি বিষধর সাপ কামড় দেয় বলে জানা গেছে।
বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কাউকে বিষয়টি বুঝিয়ে বলতে পারেননি। ফলে সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। একপর্যায়ে রোববার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার সকালে শেরপুর উপজেলার মির্জাপুরের আড়ংশাইল কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই নববিবাহিত এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।