ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা
শেরপুর বগুড়া প্রতিনিধি
/ ৭
Time View
Update :
বুধবার, ২০ মে, ২০২৬
Share
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা
বগুড়ার শেরপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বী (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বী ও জাহাঙ্গীর হোসেন (৩০) একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাদের আটক করে মারপিট করে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক...
10
বগুড়ার শেরপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বী (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বী ও জাহাঙ্গীর হোসেন (৩০) একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাদের আটক করে মারপিট করে বলে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল আনুমানিক ৫টার দিকে ফজলে রাব্বীকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত ফজলে রাব্বী ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বুলু মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “নিহতের মায়ের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা তদন্তাধীন।”