• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক বিধবাকে উচ্ছেদের পায়তারার অভিযোগ প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক মহাদেবপুর-বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে গত ১৭ দিনে গ্রেপ্তার ৪৫ রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ১ সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর ও সরকারি গ্রেডে বেতন প্রদানের দাবিতে কুড়িগ্রামে মউশিক এর সংবাদ সম্মেলন

মহাদেবপুর-বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে গত ১৭ দিনে গ্রেপ্তার ৪৫

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ১৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

25

 

নওগাঁ-৩ আসন অর্থাৎ মহাদেবপুর-বদলগাছীতে চলতি মাসের গত ১৭ দিনে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ৪৫ জন মাদক ব্যবসায়ী।

জানা যায়,
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নির্বাচনী ইশতেহারে বলেছিলেন ১০০ দিনের মধ্যে মহাদেবপুর-বদলগাছী মাদকমুক্ত করা হবে। ইশতেহারে বলা এলাকা মাদকমুক্ত করা বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই সাংসদ। শুধুমাত্র এই চলতি মে মাসের (১ মে) থেকে আজ (১৮ মে) পর্যন্ত মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ৪৫ জন মাদক কারবারি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান,”চলতি মাসের ১লা মে থেকে আজ ১৮ মে পর্যন্ত মাদক বিরোধী অভিযানে মাদক মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে মোট গ্রেপ্তার হয়েছে ২১ জন আসামী।”

বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান,”১লা মে থেকে আজ ১৮ তারিখ পর্যন্ত মাদক বিরোধী অভিযানে মাদক মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে ২৪ জন।”

৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন,”আমি চাই আমার সংসদীয় এলাকা (মহাদেবপুর-বদলগাছী) সম্পূর্ণ মাদকমুক্ত করতে। আমার নির্বাচনী ইশতেহারেও আমি বলেছিলাম ১০০ দিনের মধ্যে মহাদেবপুর-বদলগাছী মাদকমুক্ত হবে। আমরা অনেকটাই এগিয়েছি, তবে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করতে মহাদেবপুর-বদলগাছীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা