• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

হেরোইন বহন মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক ছালাম আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

118

 

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন বহনের অভিযোগে জনতার ধাওয়া খেয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মিশু গাড়িকে চাপা দিলে গুরুতর আহত হন শিক্ষক আব্দুস ছালাম,এক উকিলসহ তিনজন।গত মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাটিকুমরুল রোড গোলচত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে মাদক বহনের খবর পেয়ে এলাকার ৩০/৪০ জন মানুষ গাড়ীটি থামাতে  ধাওয়া দিলে রাস্তার পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিশুক গাড়ির ওপর উঠে যায়। তীব্র গতির ধাক্কায় মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মিশুক গাড়িতে থাকা  আহতদের মধ্যে শিক্ষক আব্দুস ছালাম ছিলেন। আব্দুস ছালাম জানান, দুর্ঘটনায় তার ডান হাত ও পা কেটে গেছে এবং কোমরে প্রচণ্ড আঘাত পান।  পরে তিনি স্থানীয়দের সহায়তায়  সলঙ্গা বাজারের বদরুল আলম ডাক্তারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে সে নিজ বাসায় বিশ্রামে আছেন।
শিক্ষক আব্দুস ছালাম প্রতিদিনের মতো সলঙ্গা নিজ বাসা হতে তার কর্মস্থল বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি একজন সৎ ও নির্ভরযোগ্য শিক্ষক, পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকা, দৈনিক কলম সৈনিক পত্রিকার সাবেক সলঙ্গা প্রতিনিধিসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন দক্ষতার  সাথে দায়িত্ব পালন করেছেন।
ঘটনার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭১৩-৭৯৮৯৬৯) হারিয়ে যায়। তিনি পরিচিতজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তার নাম ও নম্বরটি যেন সংরক্ষণ করা হয় এবং দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা