• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১৩২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

76

 

কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)  রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বক্কর বলদিয়া ইউনিয়নে পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।

স্থানীয়রা জানায়, বক্কর কাজ শেষে বাড়ির ফিরছিলেন। এসময় সাধুর মোড় এলাকায় পৌঁছলে কচাকাটার দিক থেকে ভূরুঙ্গামারীর গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বক্কর মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখানে চিকিৎসা শুরুর সময় বক্কর মারা যায়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আবু বক্কর নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসা শুরু করার মুহুর্তে ওই ব্যক্তি মারা যায়। তার মাথায় আঘাত ছিল ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

কচাকাটা থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা