• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শিবগঞ্জে পুরো কেন্দ্রে একমাত্র পরীক্ষার্থী, তবুও কড়া নিরাপত্তায় পরীক্ষা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ৬৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

79

বগুড়ার শিবগঞ্জে এবার এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। হিসাববিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। অথচ সেই একজনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেছেন শিক্ষক, পুলিশসহ মোট ৮ জন কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে পুরো কক্ষজুড়ে ছিল নীরবতা। একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেন ওই শিক্ষার্থী। আর তাকে ঘিরে দায়িত্ব পালন করেন কেন্দ্র-সংশ্লিষ্টরা।

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শাহিনুর আলম জানান, হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষাটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন ১ জন ট্যাগ অফিসার, ১ জন কেন্দ্রসচিব, ১ জন কক্ষ পরিদর্শক, ১ জন সহকারী শিক্ষক, ১ জন পুলিশ সদস্য এবং ২ জন অফিস সহায়ক।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, একজন পরীক্ষার্থীর জন্য পুরো কেন্দ্র পরিচালনার এই দৃশ্য শিক্ষা ব্যবস্থার এক ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা