• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ৪ বছর পর চেয়ারম্যান আতাউর রহমান ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পলাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ পীরগঞ্জে ইয়াবা ও মাদক ব্যবসায়ী আটক -২ গাইবান্ধা সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, মোবাইল জব্দ শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস দুপচাঁচিয়ায় ধর্ষক গ্রেপ্তার \ শাস্তির দাবীতে বিক্ষুদ্ধ অভিভাবকদের সড়ক অবরোধ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৪ জন আহত, চালকের পা কেটে উদ্ধার গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন। গ্রেফতার ও শাস্তির দাবি

শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, সরঞ্জাম ধ্বংস

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

42

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর এলাকায় পুকুর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় ১৫ একর এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবাধে বালু উত্তোলন করে আসছিল। আশপাশের কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠে। ফসলি জমি নষ্ট হওয়ায় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।

এদিকে, গত ১১ এপ্রিল এলাকাটিতে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে বালুদস্যু আবুল বাসার লিয়ন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় দুই সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা