• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রুহিয়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৪ লাখ টাকা জরিমানা

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

132

 

পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার রুহিয়া এলাকায় একটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে রুহিয়া এলাকায় অবস্থিত মেসার্স মুন্সি ব্রিকস নামক ইটভাটাটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভাটাটির মালিককে ৪ (চার) লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া আদালতের নির্দেশে অবৈধ ইটভাটাটি ভেঙে ফেলা হয় এবং সেখানে প্রস্তুত করা কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাঈম আশরাফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক জনাব মো: তামিম হাসান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা