গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সোমবার (৪ মে) দুপুরে পলাশবাড়ী সূতি মাহমুদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসতিয়াক ইমাম অলিভ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আতিকুর রহমান এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের তিনটি গ্রুপে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে স্কুল পর্যায় থেকে কার্যক্রম জোরদার করা প্রয়োজন এবং শিশু-কিশোরদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।