• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

73

 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস বলেন পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামী বাংলাদেশ হবে আরও শক্তিশালী। অপুষ্টি দূরীকরণে সরকার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ঔষধ ও পুষ্টি পরামর্শ দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাকিলা বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরষ্কার ও সনদ এবং মা’দের হাতে পুষ্টি সমৃদ্ধ খাবার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বালিয়ডাঙ্গী উপজেলায় পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনামূলক কার্যক্রম পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা