• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাদুল্লাপুরে রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ দুপচাঁচিয়া প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সলঙ্গায় গরু চুরি আতঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ বল্লমঝাড়ে মাদকের ভয়াবহ তাণ্ডব—“নিয়ন্ত্রণ নয়, সম্প্রসারণ?” অভিযোগের মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে রাজশাহীতে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বল্লমঝাড়ে মাদকের ভয়াবহ তাণ্ডব—“নিয়ন্ত্রণ নয়, সম্প্রসারণ?” অভিযোগের মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা / ৩৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

40

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন এলাকায় মাদক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এলাকাবাসীর অভিযোগ, গাঁজা, ইয়াবা ও হেরোইনের বাণিজ্য এখন প্রকাশ্যে এবং রমরমা।
স্থানীয়দের দাবি, একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে সংস্থাটির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
ক্ষুব্ধ এলাকাবাসীর ভাষ্য, “যে অধিদপ্তরের কাজ মাদক নিয়ন্ত্রণ করা, তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সেটি নিয়ন্ত্রণ নয়—বরং সম্প্রসারণের মতোই মনে হচ্ছে।” কেউ কেউ অভিযোগ করে বলছেন, বাস্তব পরিস্থিতিতে সংস্থাটি যেন ‘নিয়ন্ত্রণ অধিদপ্তর’ থেকে ‘সম্প্রসারণ অধিদপ্তরে’ পরিণত হয়েছে—যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, গ্রাম পুলিশের একটি অংশের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ, প্রশাসনের দুর্বল নজরদারি এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসা বিস্তার লাভ করছে বলে স্থানীয়রা মনে করছেন।
মাদকের আগ্রাসনে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে, পাশাপাশি সামাজিক অপরাধ ও অশোভন আচরণও বৃদ্ধি পাচ্ছে।
মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী। তারা দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত, নিয়মিত অভিযান এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বল্লমঝাড় ইউনিয়নের সামাজিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা