• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু, আহত আরও একজন

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৭৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

83

 

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও আরেকজন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌরসভার গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব চক্রবর্তী (২০) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া শাহাবুল ও মেহেদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

আহত উৎসব চক্রবর্তী বলেন, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। জানিয়েছেন, তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা