• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রিফাত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসক পদ শূন্য, চিকিৎসাসেবা চরম সংকটে শ্রমিক দিবসে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মহান মে দিবস-২০২৬ পালিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় শ্রমিক শক্তির র‍্যালি অনুষ্ঠিত প্রতি ১০ লিটার পেট্রোলে কম ৩৫২ মিলিলিটার, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা পলাশবাড়ী ধর্ষণের ঘটনা ৩ লাখ টাকায় রফাদফা সলঙ্গা থানা মহিলা দলের কমিটি ঘিরে সমালোচনার ঝড় রাজারহাটে ‘জেগে উঠো ফাউন্ডেশন’র হাত ধারে প্রতিবন্ধী জলিল কে হুইলচেয়ার সহায়তা

রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

35

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে এক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ৩০শে এপ্রিল রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার নাদিয়ান মইন চৌধুরী, এসে এম শহিদুল ইসলাম রকেট দিনাজপুর , আসাদুজ্জামান কমপ্লায়েন্স ম্যানেজার ঠাকুরগাঁও , দবিরুল ইসলাম মাস্টার এজেন্ট রাণীশংকৈলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে শিক্ষার প্রসার এবং আর্থিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় পদ্ধতি এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে নতুন ধারণা লাভ করেছেন।
শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা