• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

সামাজিক উদ্যোগে পাশে দাঁড়াতে শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

অনলাইন ডেস্ক / ১১০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

115

সাধারণ মানুষের নাগালে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সামাজিক উদ্যোগে যুক্ত হলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ‘লীড মার্কেটিং বিডি’ নামক একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

​শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংবাদকর্মী এবং লীড মার্কেটিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​মূলত চাল, ডাল, আটা, ময়দা ও সুজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই লীড মার্কেটিং বিডির প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটি জানায়, প্রচলিত ব্যবস্থায় ডিলার বা খুচরা বিক্রেতার মতো মধ্যস্থতাকারী ধাপগুলো কমিয়ে তারা সরাসরি কোম্পানি থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দেয়। এর ফলে সাধারণ মানুষ বাজারমূল্যের চেয়ে প্রায় ১০ থেকে ২০ শতাংশ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

​এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, শিল্পীরা সব সময় সরাসরি মানুষের সেবায় মাঠে থাকতে পারেন না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের উপকার করা সম্ভব। মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন, সেই ভাবনা থেকেই তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

​লীড মার্কেটিং বিডির চেয়ারম্যান এস. এম. সোলায়মান হোসাইন জানান, ২০১৬ সাল থেকে তারা মাঠপর্যায়ে এই সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে দেশের ৪৬টি জেলায় তাদের সেবা বিস্তৃত রয়েছে এবং দ্রুতই দেশের ৬৪টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা অধিকার রক্ষাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা