• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

ঈদে গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা বুবলীর

অনলাইন ডেস্ক / ৭৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

85

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এবার সম্পূর্ণ নতুন এক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার তিনি নাম লেখালেন গায়িকা হিসেবে। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ ঈদ আয়োজনে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

​আয়োজক সূত্রে জানা গেছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী গানটি অত্যন্ত চমৎকারভাবে গেয়েছেন, যা এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’র অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির বর্ণাঢ্য চিত্রধারণ সম্পন্ন হয়েছে।

​উল্লেখ্য, হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’র মঞ্চে প্রতি বছরই তারকাদের নিয়ে বিশেষ চমক থাকে। এর আগে তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ এবং জান্নাতুল সুমাইয়া হিমির মতো অভিনয়শিল্পীরা এই মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। অতীতে এই মঞ্চে ইলিয়াস কাঞ্চন, দিতি, মৌসুমী ও অপি করিমের মতো তারকারাও গান পরিবেশন করেছেন।

​জানা গেছে, বৈচিত্র্যময় এই আয়োজনে সাজানো বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র পর্দায়। বুবলীর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রূপালি পর্দার নায়িকাকে গায়িকা হিসেবে দেখার জন্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা